মুক্তরাষ্ট্রের ২৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ২৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। রাজধানীর সড়কে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রদূত নিজেও একটি রিকশা চালিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন। এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে রঙিন রিকশার শোভাযাত্রা দেখা যায়, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, বাংলাদেশি সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী বাহন রিকশার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ রিকশাগুলোতে যুক্তরাষ্ট্রের পতাকার আদলে লাল, সাদা ও নীল রঙ ব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান এবং একে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রতীকী উদযাপন হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ছবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।