বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রবিবার আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন। সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহাসান গত শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আহাসানকে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।