সৌদি আরবে বদলে ফেলা হচ্ছে পতাকা ও জাতীয় সঙ্গীত। নতুন পতাকাতে থাকবে না পবিত্র কালেমা তাইয়েবা। তাতে আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। এমনটাই জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার দেশটির অনির্বাচিত শূরা কাউন্সিল পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। সৌদির শূরা কাউন্সিলের সম্মতিই যে কোনো আইন বাস্তবায়ন ও সংস্কারে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে বাদশাহ’র অনুমোদন এখন আনুষ্ঠানিকতা মাত্র। প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তন করা হচ্ছে।