বাংলাদেশের আরো কর্মকর্তা ও রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বাংলাদেশের ভেতরে ও বাইরে জোরালো তৎপরতা (লবিং) চলছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধিসভার পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি গ্রেগরি মিকস গত সোমবার রাতে নিউ ইয়র্কের কুইন্সে এক আলোচনায় এ তথ্য জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে চমত্কার উল্লেখ করে বক্তৃতায় এই কংগ্রেসম্যান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিচ্ছি না।