বিমানে ওঠার আগে কেবিন ক্র সদস্যদের ওজন মাপা হবে। নতুন এই নিয়মের কড়া বিরোধিতা করল ভারতের কেবিন ক্রু ইউনিয়ন। বডি মাস্ক ইনডেক্স বা শরীরের ওজন মাপার এই নির্দেশ সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আর এরপরেই এই বিরোধিতা। ভারতের ইন ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের একজিককিউটিভ ডিরেক্টরকে এই নির্দেশিকার বিরোধিতা করে এই চিঠি দেওয়া হয়েছে ক্র সদস্যদের এই সংগঠন। গত ২০ জানুয়ারি অল ইন্ডিয়া কেবিন ক্রু অ্যাসোসিয়েশনকে নির্দেশে ইন ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের একজিককিউটিভ ডিরেক্টর জানান, এবার থেকে বিমানে ওঠার আগে কেবিন ক্রু দের শরীরের ওজন মাপা হবে। গ্রুমিং যারা করে থাকেন তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রু সদস্যদের ইউনিফর্ম, ম্যানেজমেন্ট, গ্রুমিং দেখার পাশাপাশি বিএমআই অর্থাৎ ওজনের দিকেও নজর রাখতে হবে। বিমানে ওঠার আগে রিপোর্ট করার সময়ে এগুলি সব দেখতে হবে। এই সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট অফিসে পাঠানোর কথাও বলা হয়েছে।