পেঁয়াজ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যা আগে ছিল দশম। বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের গবেষণা মাঠে বারি পেঁয়াজ-৫ এর উৎপাদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞানীরা এ তথ্য জানান। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। জানা গেছে, প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা ৩৫-৩৬ লাখ মেট্রিক টন। সেখানে গত বছর উৎপাদন হয়েছে ৩২ লাখ মেট্রিক টন। গত একবছরে দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় আট লাখ মেট্রিক টন। বিজ্ঞানীরা বলেন, নতুন জাত সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে পেঁয়াজ উৎপাদনে শিগগির স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে।