দুই ইসরাইলি যাত্রীর গোয়ার্তুমির কারণে মাঝ পথ থেকে ফিরে এলো একটি মার্কিন বিমান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলগামী একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সাধারণ শ্রেণির টিকিট কেটে সিট খালি পেয়ে বিজনেস ক্লাসের সংরক্ষিত আসনে গিয়ে বসে পড়েন দুই ইসরাইলি যাত্রী। বিমানবালারা তাদের বারবার অনুরোধ করার পরও তারা সেখান থেকে উঠে আসেননি। ইসরাইলি দুই যাত্রী তখন মাঝ আকাশে ইউনাইটেড এয়ারের ওই বিমানটির কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ অবস্থায় উড্ডয়নের দেড় ঘণ্টা পর বিমানটি নিউইয়র্ক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে আসার পর দুই ইসরাইলিকে ধরে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।