গতকাল বৃষ্টিস্নাত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম। সারাদেশে অসহায়, এতিম ও দরিদ্র হাফেজ ছাত্রদের মাঝে ১০০টি কম্বল বিতরণ কর্মসূচি উপলক্ষে এই কার্যক্রম চালায় তারা। রাতে বৃষ্টি উপেক্ষা করে কম্বল বিতরণ করার ব্যাপারে কওমী ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাওলানা জামিল সিদ্দিকী বলেন, কওমী মাদরাসার ছাত্রদের মুখপাত্র হিসেবে আমরা কাজ করে থাকি। কওমী মাদরাসার সকল সমস্যা ও দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে আমাদের ফোরাম। তারই ধারাবাহিকতায় মাদ্রাসার এতিম ও দরিদ্র হাফেজ ছাত্রদেরকে শীতবস্ত্র বিতরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তবে আমাদের ইচ্ছা ছিলো রাস্তায় শীতের কষ্টে থাকা অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করবো। তাই বিতরণের ৫ম ধাপে এসে যাত্রাবাড়ী এলাকায় এই কার্যক্রম চালালাম। যদিও বৃষ্টি হচ্ছিলো কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছি সকল বাধা উপেক্ষা করে। কম্বল বিতরণ কার্যক্রমে মাওলানা জামিল সিদ্দিকী ছাড়াও ছিলেন, ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য মারজান ও ফাহাদ আহমেদ মিশু।