বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব, বিশিষ্ট আলেম মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়। শোকবাণীতে বলা হয়, মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন একজন বিশিষ্ট আলেম ও প্রবীন রাজনীতিবিদ। অভিভাবক শূন্যতার এই সময়ে তার মতো একজন সচেতন আলেম রাজনীতিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী আন্দোলনের ময়দানে তার অভাব অপূরণীয়। নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।