প্রধানমন্ত্রী এইচ ই শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি গতকাল দোহা প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে ৩১তম দোহা আন্তর্জাতিক বইমেলা’২০২২-এর উদ্বোধন করেছেন। এতে বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী, রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন । কঠোর COVID-19 প্রতিরোধমূলক পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে আয়োজিত এই বইমেলায় ৮৪৫টি প্যাভিলিয়ন ও ৪৩৭টি প্রকাশনা সংস্থা রয়েছে, যার মধ্যে ৩১৯টি আরব এবং ৪৫টি বিদেশী প্রকাশনা সংস্থা রয়েছে এবং শিশুদের বইয়ের জন্য ৭৩টি প্রকাশনা সংস্থা রয়েছে। মেলা চলাকালীন বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মশালার আয়োজন করা হয়েছে, যা ২২শে জানুয়ারি পর্যন্ত চলবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কাতার কালচারাল অ্যান্ড হেরিটেজ ইভেন্ট সেন্টারের আয়োজনে ‘নলেজ ইজ লাইট’ প্রতিপাদ্যের অধীনে বইমেলাটি সপ্তাহব্যাপী সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আরব দেশগুলো ছাড়াও মেলায় অংশ নিয়েছ- যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন, রাশিয়া, ইতালি, ফ্রান্স, জাপান, কিরগিজস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ নয়টি দূতাবাস এবারের ইভেন্টে অংশ নিচ্ছে। সূত্রঃ দ্যা পেনিনসুলা