কাতারের বিশিষ্ট পর্বতারোহী আসমা বিনতে থানি আল-থানি ৪৮৯২ কিলোমিটার লম্বা অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বত চূড়া ভিনসন ম্যাসিফ-এ প্রথম কাতারি নারী হওয়ার পর আরো একটি কৃতিত্ব অর্জন করেছেন। তিনি মঙ্গলবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানান যে, তিনি অ্যান্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু “ভিনসন ম্যাসিফ” এ পৌঁছেছেন। "নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন এবং চেষ্টা চালিয়ে যান। ক্লান্তি শুধুমাত্র মনের একটা অবস্থা,” শেখা আসমা একই পোস্টে তার অনুসারীদের উৎসাহিত করেছেন। গত বছরের নভেম্বরে প্রথম কাতারি নারী হিসেবে আসমা নেপালের মাউন্ট আমা দাবলামের চূড়ায় পৌঁছেন, গত বছরের সেপ্টেম্বরে তিনি অক্সিজেন ক্যানিস্টার ব্যবহার ছাড়াই নেপালের মাউন্ট মানাস্লুতে প্রথম আরব হিসেবে আরোহণ করেছিলেন।রাশিয়ার মাউন্ট এলব্রাসের চূড়ায় সফল যাত্রার পর তিনি আগস্টে ইউরোপের সর্বোচ্চ শিখরেও পৌঁছেছিলেন। আসমার পূর্ববর্তী অর্জনগুলির মধ্যে রয়েছে ২০১৯ সালে মাউন্ট অ্যাকনকাগুয়া, ২০১৮ সালে উত্তর মেরু এবং ২০১৪ সালে মাউন্ট কিলিমাঞ্জারো জয় করা। সূত্রঃ দোহা নিউজ