আফগানিস্তানে পৌঁছেছে ভারত উৎপাদিত পাঁচ লাখ করোনার টিকা। স্থানীয় সময় রোববার টিকাবাহী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটটি কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। জিনিউজ জানিয়েছে, ভারত থেকে নেওয়া এসব টিকা আফগানিস্তানের নিরাপত্তাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে। ভারতই একমাত্র দেশ যারা আফগানিস্তানে প্রথমবারের মতো টিকা পাঠাল। ভারতীয় মিশনের এক বিবৃতিতে বলা হয়, আহ্বানে সারা দিয়ে প্রথমবারের মতো আফগানিস্তানে টিকা পাঠিয়েছে ভারত।