মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তিন বছর পর পুনরায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছে। কাউন্সিল ‘চরম ইসরায়েলবিরোধী’ বলে সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ২০১৮ সালে এটি ত্যাগ করেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকতা জানিয়েছেন, সোমবার জেনেভাভিত্তিক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। খবর রয়টার্সের