আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার করতে পারবেন আদালত। শুক্রবার এক রায়ে এমনটা জানানো হয়। এ রায়ের ফলে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকারীরা স্থানীয়দের প্রতি কী ধরনের আচরণ করছে, তা নিয়ে আইসিসির তদন্ত করার পথ পরিষ্কার হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইসিসির এ রায়ের নিন্দা জানিয়েছেন। ওদিকে ফিলিস্তিনি নেতারা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। খবর আল জাজিরার।