চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী তফসিলের ১০ নম্বর ধারা অনুযায়ী বিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাধারণ সম্পাদক পদের প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনের আপিল বোর্ড। জায়েদের বিরুদ্ধে নোট দিয়ে ভোট কেনার অভিযোগ করেছিলেন নিপুণ। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জায়েদের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নিপুণ। আপিল বোর্ডের রায়ের পর মোবাইল ফোনে জায়েদ খান বলেন, ‘আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। তারা এ রকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না। এটা আইনবহির্ভূত। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেনি যে প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। ’ মামলা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব। আদালতে যাব। ’