বাংলাদেশের খাতে অর্থ সাহায্যের পরিমাণ এবার ভারতের বাজেটে বাড়ানো হয়েছে। মঙ্গলবার ঘোষিত বাজেটে ৩০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে ঢাকার জন্য। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২২-২৩ সালের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ ঘোষণা করেন। ভারতের গত বাজেটে বাংলাদেশের জন্য প্রথমে ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি করা হয়। তবে এবার তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। মিয়ানমারে সেনাশাসনের পরেও তাদের জন্য ৬০০ কোটি রুপি বাজেটে বরাদ্দ করেছেন সীতারামন। অতীতে তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। এবারেও তালেবান আফগানিস্তান দখল করার পর তাদের সঙ্গে কূটনৈতিক স্তরে ভারতের খুব বেশি আলোচনা হয়েছে— এমন নয়।