দেশে ক্রমেই করোনার প্রকোপ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখনও বিয়েশাদি হচ্ছে, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।