দেশে কোনো বিচারপ্রার্থী যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন তা নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও এ পেশা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিকেলে কিশোরগঞ্জ জেলার নবনির্মিত ১২ তলা আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, বিচারপ্রার্থী মানুষ আপনাদের কাছে আসে তাদের সমস্যার সমাধান ও ন্যায়বিচার পেতে। তাই তারা যাতে কোনোভাবে হয়রানি বা ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।