ফেসবুকে তরুণীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় নওগাঁর মান্দার যুবক সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে আসামিকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা।