কাতারে আগমনের পর দর্শনার্থীরা প্রথম যে জিনিসগুলি ল্ক্ষ্য করেন তার মধ্যে একটি হল নিরাপত্তা। এখানে যে কেউ সন্ধ্যার পর নিশ্চিন্ত মনে একাকী চলাফেরা করতে পারেন। যা কাতারকে পর্যটকদের জন্য আকর্ষনীয় করে তুলেছে। দোহাকে নুম্বিও ২০২২ সালের জন্য বিশ্বের দ্বিতীয় নিরাপদ শহর হিসাবে ঘোষণা করেছে। শীর্ষস্থানে থাকা আবুধাবির পরের অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা । যেখানে আবুধাবির রেটিং ৮৮.১৪ আর দোহার রেটিং ৮৬.১৭ । সংযুক্ত আরব আমিরাতের অন্য দুটি শহর শীর্ষ দশে এসেছে, যেখানে শারজাহ আছে চতুর্থ স্থানে এবং দুবাই রয়েছে অষ্টম স্থানে ।