বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন,মাওলানা জাফরুল্লাহ খান হযরত হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় খেলাফত আন্দোলনের মহাসচিবের দায়িত্ব অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে পালন করেছেন। তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে ইস্যুভিত্তিক আন্দোলন গড়ে তুলতেন। রাজনীতির পাশাপাশি তিনি দরস ও তাদরীসের সাথেও জড়িত ছিলেন। তিনি বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠাসহ দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মহান রাব্বুল আলামিন মরহুমের সকল নেককাজকে কবুল করে জান্নাতবাসী করুন এবং পরিবার পরিজনকে সবর করার তৌফিক দিন’। আজ শুক্রবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। এছাড়াও পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেছেন, দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দক্ষিণের সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, উত্তরের সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান, জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।