বাংলাদেশে সফররত তুর্কী স্বরাষ্ট্র মন্ত্রী সুলেমান সয়লু এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মধ্যে নিরাপত্তা খাতে একটি MOU সম্পাদিত হয়েছে। এর আওতায় দুদেশ সিকিউরিটি কোপারেশন, সন্ত্রাসবাদ দমন,মাদক চোরাচালান দমন, এবং সাইবার ক্রাইম রোধে ইনফরমেশন শেয়ারিং করবে। পাশাপাশি তুরস্ক বাংলাদেশ পুলিশ,বর্ডার গার্ড,কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়ন এর সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং এর আওতায় প্রয়োজনীয় সরন্জাম এবং প্রশিক্ষণের ব্যবস্হা করবে।