গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আরো তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯১ জন। গত একদিনে দেশে ২২ হাজার ১২৫ নমুনা সংগ্রহ করা হয়। যারমধ্যে পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯৮০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৭৮ শতাংশ। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন তিনজনসহ দেশে এখন পর্যন্ত কভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০২ জনের। এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জন। সব মিলিয়ে এ রোগে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। গতদিন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন ঢাকা বিভাগের বাসিন্দা। এর একজন ছিলেন চট্টগ্রাম বিভাগের। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ ছিলেন। দেশে মোট মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৯৫টি। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।