বন্যা ও অতিরিক্ত তুষারপাতের কারণে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির তালেবানের নেতৃত্বাধীন সরকার। আফগান দুর্য়োগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রেডিও ফ্রি অব আফগানিস্তানকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, আগামী কয়েকদিন আফগানিস্তানে বৃষ্টি ও ভারি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রদেশগুলোতে বিভিন্ন উপকরণ পাঠানো হয়েছে। এগুলো এখনো বিতরণের কাজ চলছে। তিনি জানান, তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো চালু করতে সহায়তা করার জন্য। জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোকে যুক্ত করা সালাং বিশ্বরোডটি ভারি তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে বন্ধ হয়ে আছে। বর্তমানে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।