হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। ড. আহমদ আবদুল কাদেরের সন্তান নাফিজ কাদেরি একটি অনলাইন গণমাধ্যমের কাছে দাবি করেন, তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, আবুদল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব উল্রেখ্য, মোদি বিরোধী আন্দোলনে নামা সাধারণ মুসল্লিদের সাথে একাত্ন হয় হেফাজত। প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে হাটহাজারী তে ৪ জন ও ব্রাক্ষণবাড়িয়াতে ১৭ নিহত হওয়ার প্রেক্ষিতে হরতার দেয় হেফাজত। এর সূত্র ধরে হেনস্থার শিকার হন হেফাজতের যুগ্ম মহাসচিত মাওঃ মামুনুল হক। তারপর হতে সরকার ওলামাদের গ্রেপ্তার আরম্ভ করে। গ্রেপ্তার হন মুফতি সাখাওয়াত, মা্ওঃ জুনাঈদ আল হাবীব, মাওঃ খালেদ সাইফুল্লাহ আয়ুবী, মাওঃ রফিকুল ইসলাম মাদানী, মাওঃ আজিজুল হক ইসলামাবাদীসহ আরো শত শত ওলামায়েকেরাম।