বিভিন্ন মাদরাসায় পুলিশ প্রশাসন সরকারের জারি করা নতুন নির্দেশিকার বরাত দিয়ে মাদরাসা বন্ধের কথা বলছে। সেক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে:- এক. সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ভেতর দিয়েই কওমী মাদরাসা খোলা হয়েছে এবং খোলা থাকবে ইনশাআল্লাহ । দুই. সরকারের সাথে সমন্বয় করার জন্য রয়েছে সর্বোচ্চ অথোরিটি-আল হাইআতুল উলিয়া। সে-ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি হলে কওমী শিক্ষাবোর্ড এবং সর্বোচ্চ অথোরিটি হতে নির্দেশনা আসবে। গতবারও যখন মাদরাসাগুলো বন্ধ হয়েছিলো কেন্দ্রীয় দায়িত্বশীল ওলামায়ে কেরামের নির্দেশনায়ই বন্ধ হয়েছিলো। আমরা আমাদের সর্বোচ্চ অথোরিটির নির্দেশনা মুতাবিক চলছি। আর এ অথোরিটিটি সরকার অনুমোদিত। তিন. কওমী মাদরাসা হচ্ছে ধর্ম শিক্ষা ও পালন প্রতিষ্ঠান, যখন মসজিদ বন্ধ হবে তখনই কেবল মাদরাসাগুলো বন্ধের প্রশ্ন আসতে পারে,এর আগে নয়। চার. নতুন জারি ১৮ দফার মধ্যে মাদ্রাসা বলতে সরকার নিয়ন্ত্রিত আলিয়া মাদরাসা উদ্দেশ্য, যা আগে থেকেই বন্ধ আছে। কওমী মাদরাসা সংক্রান্ত কোন ধারা এখানে নেই। পাঁচ. পুলিশ প্রশাসন আসলে ভদ্রতার সাথে একথাগুলো তাদের সামনে উপস্থাপন করা।বিতর্কে না জড়িয়ে পৃথকভাবে কওমী মাদরাসা বন্ধের নোটিশ আছে কি না তা জানতে চাওয়া। প্রয়োজনে তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলতে বলাএবং নিজেও কথা বলা। ছয়. বিভিন্ন মাদরাসায় পুলিশ প্রশাসন যাওয়ার পরে এভাবে কথা বলায় তারা চলেও গিয়েছে। সাত. মনে রাখবেন আমাদের দায়িত্বশীল ওলামায়ে কেরাম উদাসীন নন,তারা কর্মতৎপর আছেন। দরকার মনে করলে তাদের সাথে যোগাযোগ করতে পারি আমরা। তাছাড়া এ করোনার ভিতরেই আমাদের মুরব্বিগন প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় করে প্রথমত: হিফজুল কুরআন বিভাগ, অতঃপর কিতাব বিভাগ চালু করেন। আলহামদুলিল্লাহ কোন মাদ্রাসায় এ পর্যন্ত একজনও করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। সুত্র-আওয়ার ইসলাম পেজ