বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্ব ঘোষিত আজকের (১লা এপ্রিলের) কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল চলাকালে এক সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ গণসমাবেশ কর্মসূচির ঘোষণা করেছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দিবসে ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়ীয়া এবং হরতালের দিন সর্বমোট মাদরাসা ছাত্রসহ ১৭ শহীদ করার প্রতিবাদে এবং ৬ দফা দাবি মেনে নেয়ার দাবিতে এ গণসমাবেশ হওয়ার কথা ছিল।