ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে প্রতিবাদ করে ইসলামী দল ও দেশের সাধারন ধর্মপ্রাণ মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালালে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে প্রতিবাদকারী জনতা ও হেফাজতে ইসলাম। সমর্থন জানায় ইসলামি দলগুলোর নেতাকর্মীরাও। শুক্রবার (২৬ মার্চ) জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সড়ক অবরোধ করে রাখে যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসার শিক্ষার্থীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বি বাড়িয়া, রাজশাহী, খুলনা, সিলেট বরিশাল, কক্সবাজার, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও অবরোধ হয়। পুলিশের গুলিতে নিহত হয় ৪ জন। এ অবস্থায় রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির মুখপাত্র পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।