ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি জংশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেনের নাম হবে 'মিতালী এক্সপ্রেস'। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নাম নির্ধারণ করেছেন। ভারতীয় পক্ষ রাজি হলে এ নামের ট্রেনটি আগামী ২৭ মার্চ শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধন করা হবে। রোববার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ কথা জানান। ২৭ মার্চ উদ্বোধন হলেও শিগগির নিয়মিত যাত্রী পরিবহন করবে না 'মিতালী এক্সপ্রেস'। করোনার কারণে ভারতের ভিসা বন্ধ রয়েছে।