চীনের তৈরি করোনা ভ্যাকসিন নিলেই চীনে যাওয়ার ভিসা মিলবে। সোমবার যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে এরকম আশ্বাস দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, চীনে যাওয়ার ভিসা পেতে আগ্রহীদের মধ্যে যারা চীনের তৈরি করোনা ভ্যাকসিন নিয়েছেন, তাদের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। এমনকী, যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের নাগরিকরাও এই সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে। খবর এনডিটিভির।