দেশের কওমী মাদরাসা শিক্ষাবোর্ড- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ- এর পক্ষ থেকে ১৪৪২ হিজরী/২০২১ঈ. শিক্ষাবর্ষের আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ যাবতীয় কাগজপত্র বিতরণ শুরু হয়েছে। বুধবার বেফাকের অফিসিয়াল ফেসবুকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত সকল কওমী মাদরাসার মুহতামিম সাহেবদের জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আজ (বুধবার) ৩/৩/২০২১ঈ. তারিখ হতে পরীক্ষার কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট মাদরাসাসমূহের কর্তৃপক্ষকে নিজ নিজ পরীক্ষার কেন্দ্র হতে সকল কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।