প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, কারও মৃত্যুকে ঘিরে সরকারবিরোধী অসন্তোষ তৈরির চেষ্টা কাম্য হতে পারে না। তিনি বলেন, কারও মৃত্যুই কাম্য নয়। কিন্তু কারও মৃত্যুকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি করাও কাম্য নয়। ডিজিটাল বাংলাদেশ যখন গড়েছি, তখন ডিজিটাল বিশ্বে নিরাপত্তা দেওয়াও সরকারের কাজ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।