ভারত অধিকৃত কাশ্মীরে দখলদার সেনাবাহিনীর গুলিতে নতুন করে দুই কাশ্মীরী যুবক নিহত হয়েছেন। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, দখলদার বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসের সময় আরও দু’জন কাশ্মীরি যুবককে গুলি করে হত্যা করে। ভারতীয় সেনারা ইসলামাবাদ জেলায় তথাকথিত তল্লাশি অভিযানের সময় এ হত্যাকাণ্ড ঘটায়। অন্যদিকে, দখলদার বাহিনী পুলওয়ামা, শোপিয়ান ও শ্রীনগর জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। যেখানে কাশ্মীরি জনগণকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে নির্যাতন করা হচ্ছে। অন্যদিকে বিক্ষোভের ভয়ে ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: এক্সপ্রেস নিউজ