সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বিভিন্নভাবে শোভা পাচ্ছে বাংলা বর্ণমালা। বাংলা ভাষায় দেখা মিলছে ব্যানার, সাব-সাইনবোর্ড, ফেস্টুন। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় আরবি ও ইংরেজি ভাষার পাশাপাশি ব্যবহার বেড়েছে বাংলার। স্থানীয় আইন অনুযায়ী, ইংরেজি ও আরবি ভাষায় সাইনবোর্ড লেখার নিয়ম রয়েছে। তবে ব্যবসায়ীরা জানান, স্বদেশিদের দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনে আগ্রহী করে তুলতে নিজ প্রতিষ্ঠানের সদর দরজা, কাচ কিংবা দেয়ালে প্রতিষ্ঠানের নাম লিখছেন বাংলায়।