প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উন্নত ও আধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে। ওই এলাকাকে আরও উন্নত করা হবে। বুধবার বাংলাদেশে তিনটি দেশের নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূত গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে সরকারপ্রধান এসব কথা বলেন। তিনি দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার জন্য দূতদের প্রতি আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।