করোনা মহামারি দূর করতে টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার ও ভিডিপির ৪১তম জাতীয় সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, বৈশ্বিক করোনাভাইরাস মহামারি থেকে বাংলাদেশের সব মানুষ যাতে সুরক্ষিত থাকে সে জন্য আমি আপনাদের (আনসার ও ভিডিপি সদস্য) টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে বলব। বৃহস্পতিবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা যথাসময়ে টিকা নিতে প্রত্যেককে উদ্বুদ্ধ করতে আনসার ও ভিডিপির প্রত্যেক সদস্যের প্রতি আহ্বান জানান। খবর ইউএনবির