ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আল জামেয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন। এসময় প্রতিমন্ত্রী মাদরাসাটির প্রথম মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন। এ সময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আব্দুস ছালাম উপস্থিত ছিলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।