বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারে সেনা অভ্যুত্থানে উদ্বেগ প্রকাশ করলেও দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির জন্য তাদের একটুও দুঃখ হচ্ছে না বলে জানিয়েছেন। কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মোহাম্মদ ইউনুস আরমান বলেছেন, মিয়ানমারে সেনারা যখন তার পরিবারের সবাইকে হত্যা করে, তখন অং সান সু চি ক্ষমতায়। কিন্তু সু চি তাদের রক্ষায় কিছুই করেননি। খবর আল জাজিরার। ইউনুস আরমান বলেন, সু চি তখন চুপ করে ছিলেন। তিনি এমনকী তার সে সময়ের কথায় বার্তায় ‘রোহিঙ্গা’ শব্দটিও উচ্চারণ করেননি। একসময় আমরা তার সাফল্যের জন্য প্রার্থনা করতাম। তাকে আমাদের রানী মনে করতাম। কিন্তু ২০১৭ সালের পর থেকে আমরা তাকে স্বরূপে চিনতে পেরেছি।