খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়া হচ্ছে। দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধ্বসে পরার উপক্রম হয়েছে। সরকার ও প্রশাসনের আগাগোড়া দুর্নীতিতে জড়িয়ে পরেছে। একদিকে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। এসবই হচ্ছে কর্তৃত্ববাদী অপশাসনের ফল। দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পরবে। বৃহস্পতিবার বিকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা আবদুল বাছিত আজাদ, যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।