নিজে ভ্যাকসিন নেওয়া বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগে নিলে বলবে, আগে নিলো কাউকে দিলো না। তিনি বলেন, সবাইকে দিয়ে নিই, তারপর নেবো।’ বুধবার (২৭ জানুয়ারি) থেকে বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগদান করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে কর্মসূচি উদ্বোধনের পর তা নিজে দেখেন এবং টিকা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা। এরপর একে একে একই হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মন্তব্য করেন, ‘সবার আগে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়া উচিত।’ এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মন্তব্য করেছিলেন।