ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা সংশোধন করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পরমাণুবিষয়ক কর্মকাণ্ডের দিকে লক্ষ রেখেই এই সংশোধনী আনা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি লেফটেন্যান্ট জেনারেল আবিব কোচাভি। মঙ্গলবার তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিক্যুরিটি স্টাডিজের এক সভায় ইরানের বিরুদ্ধে এ সতর্কতাবাণী দেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে ২০১৫ সালে পরমাণু চুক্তিতে ফিরে যাওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য ভুল পদক্ষেপ হবে বলেও মন্তব্য করেন। খবর আল জাজিরার।